বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে যশোর সদর উপজেলার কচুয়ায় একটি নতুন রাস্তার ফ্ল্যাট সলিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ জুন উপজেলার ১৩নং কচুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেয়াপাড়া গ্রামে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। গ্রামের কাজী রতনের বাড়ির সামনে হতে ডাক্তার ইসরাইল হোসেনের বাড়ির পুকুরপাড় পর্যন্ত এই ফ্ল্যাট সলিং রাস্তার উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান।
নতুন রাস্তার কাজের উদ্বোধনকালে অধ্যাপক আবদার হোসেন খান বলেন, "জননেতা আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত ভাইয়ের নেতৃত্বে এলাকার প্রতিটি উন্নয়নমূলক প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।"
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ১৩নং কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান, কচুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের নেতা মো. রুহুল আমিন মোড়ল এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আফসার আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সরাসরি কেনাকাটা করুন
খুলনার আসল চুই ঝাল
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
No comments found