সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের ক্যাম্পফায়ার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
রবিবার (২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার জামতৈল ধোপকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পফায়ার উদ্বোধন ও প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের কোর্স লিডার মো. খালেকুজ্জামান খান (এল.টি)। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের এডি জামাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা স্কাউটস কমিশনার মো. সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ উপদল নেতা প্রশিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ কোর্সে মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।