সীতাকুণ্ডে প্রাইভেটকার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে প্রাইভেটকার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১..
সীতাকুণ্ডে প্রাইভেটকার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১..
সীতাকুণ্ডে প্রাইভেটকার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
আঞ্চলিক ভাষায় পড়ুন:
সীতাকুণ্ডে প্রাইভেটকার–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগার হাট এলাকার ভূঁইয়ার বটতল, বিকেওয়াই (BKY) জুট মিলের সামনে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রাইভেটকারটির চালক বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম মাহবুবুল করিম আবরার (২৮), সে লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সাতঘর এলাকার বাসিন্দা আব্দুল জলিলের পুত্র ।   
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে মহাসড়কের ঢাকা–মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার সড়ক দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Nessun commento trovato


News Card Generator