কালুখালীতে বাংলা নব বর্ষ ১৪৩৩ উদযাপন

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
কালুখালীতে  বাংলা নব বর্ষ ১৪৩৩ উদযাপন
কালুখালীতে  বাংলা নব বর্ষ ১৪৩৩ উদযাপন
****

নাফিজ আহমেদ ((রাজবাড়ী প্রতিনিধি):

রাজবাড়ীর কালুখালীতে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধূলা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানা বাঙালি খাবার পরিবেশন। উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা । শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে অংশ গ্রহন করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন সহ অন্যান্য দপ্তর প্রধানগন ও কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা পরিষদ হলরুমে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,  দিনব্যাপী লোকজ মেলা ও বিভিন্ন গ্ৰামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুরে হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হয়। বাঙালি ঐতিয্য ও ১৪৩৩ নববর্ষ কে স্বাগত জানিয়ে নতুন বছরের কালুখালী উপজেলা বাসীকে শুভ কামনা জ জানান।

No comments found


News Card Generator