সাউথইস্ট ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারে অভিনেতা রিজভী রিজু..

Shibly Islam avatar   
Shibly Islam
সাউথইস্ট ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারে অভিনেতা রিজভী রিজু..
সাউথইস্ট ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারে অভিনেতা রিজভী রিজু..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বাংলাদেশের বর্তমান মিডিয়া ও পাবলিক রিলেশনস ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে ব্যতিক্রমধর্মী আয়োজন করতে যাচ্ছে Southeast University-এর ইংরেজি বিভাগ।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

“Bridging the Gap: Academic Theory Meets Industry Excellence” শিরোনামে আয়োজিত এই বিশেষ গেস্ট লেকচার ও ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হবে ENG266: English for Public Relations কোর্সের (Sections 1-5) শিক্ষার্থীদের অংশগ্রহণে।

আগামী মঙ্গলবার, ১২ মে ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রুম ২১৫-এ অনুষ্ঠিতব্য এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব Rizvi Rizu।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা টেলিভিশন ও অনলাইন ভিডিও কমার্শিয়াল (TVC & OVC), OTT প্ল্যাটফর্ম, সিনেমা, স্ক্রিপ্ট রাইটিং, ব্র্যান্ডিং এবং পাবলিক রিলেশনস সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এছাড়াও সেশনে ভাষার কার্যকর ব্যবহার, আধুনিক বিজ্ঞাপনী কৌশল, কনসেপ্ট থেকে ক্যামেরা পর্যন্ত বিজ্ঞাপন নির্মাণ প্রক্রিয়া, এবং পেশাগত যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা করা হবে।

আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি লেকচার নয়; বরং শিক্ষার্থীদের জন্য বাস্তব ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা অর্জনের একটি ইন্টারঅ্যাকটিভ লার্নিং প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও ইন্ডাস্ট্রি-ভিত্তিক বাস্তব অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator