ঝালকাঠিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ পালন করবে অর্ধশত পরিবার..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি গ্রাম অর্ধশতাধিক পরিবার ঈদ পালন করবেন মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে।..

 

মো ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি | ১৯ মার্চ, ২০২৬

​সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি গ্রামের অর্ধশত পরিবার আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে দীর্ঘ দেড় দশক ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন স্থানীয়রা।

​দেড় দশকের প্রথা অনুযায়ী ​বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের সভাপতি রিপন হাওলাদার। তিনি জানান, ২০১১ সাল থেকে গ্রামের প্রায় ৪৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছে। শুরুতে এই প্রথা পালনে কিছু প্রতিকূলতা থাকলেও বর্তমানে কোনো বাধা নেই এবং উৎসবমুখর পরিবেশেই তারা নামাজ আদায় করেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে এই গ্রামের মুসল্লিরা তাদের পূর্বপুরুষদের অনুসরণে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুযায়ী উৎসব পালন করেন। আগামীকাল সকাল ৮টায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

​এবারের জামাতে শতাধিক মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে থেকে নারীরাও একই জামাতে ঈদের নামাজ আদায়ের সুযোগ পাবেন। নামাজের ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম।
​তিনি বলেন, "আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদ দেখার সংবাদ অনুযায়ী রোজা রাখি এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।"

​গ্রামবাসীর মতে, দীর্ঘদিনের এই ধর্মীয় ধারাবাহিকতা তারা ভবিষ্যতেও বজায় রাখতে চান। রাজাপুরের এই ক্ষুদ্র জনপদে আগামীকাল থেকেই শুরু হচ্ছে ঈদের অনাবিল আনন্দ।

Aucun commentaire trouvé


News Card Generator