ঝালকাঠি-১: মনোনয়নপত্র প্রত্যাহার করলেন এনসিপি প্রার্থী ডাঃ মাহমুদা মিতু, জামায়াত নেতা ফয়জুল হককে সমর্থন..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ডাঃ মাহমুদা মিতু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং ..

 

জেলা প্রতিনিধি ;ঝালকাঠি। 

ঝালকাঠি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ডাঃ মাহমুদা মিতু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।

​মনোনয়নপত্র প্রত্যাহারের পর সংবাদকর্মীদের সাথে আলাপকালে ডাঃ মাহমুদা মিতু জানান, ব্যক্তিগত কোনো কারণে নয় বরং দলীয় সিদ্ধান্ত মেনেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, "আপনারা জানেন, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডক্টর ফয়জুল হক এবং আমি নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। তবে বৃহত্তর স্বার্থে এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।"

​ডাঃ মিতু স্পষ্টভাবে ঘোষণা করেন যে, তিনি এখন থেকে ঝালকাঠি-১ আসনে জোটের প্রার্থী ডক্টর ফয়জুল হককে পূর্ণ সমর্থন দিচ্ছেন। যারা তাকে (মিতু) এমপি হিসেবে দেখতে চেয়েছিলেন এবং তার জন্য কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আমার অনুরোধ—আপনারা এখন থেকে ঐক্যবদ্ধভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করুন। আমি নিজেও ডক্টর ফয়জুল হক ভাইয়ের সমর্থনে মাঠ পর্যায়ে কাজ করব।"

​‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান
​নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি বিশেষ বার্তায়  তিনি বলেন, "আমি ডক্টর ফয়জুল হকের 'দাঁড়িপাল্লা' মার্কার প্রতি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং এলাকার সর্বস্তরের জনগণকে এই মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, এমপি প্রার্থী হিসেবে না থাকলেও সামনের দিনগুলোতে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে ও জনগণের সেবায় যথাসাধ্য নিয়োজিত থাকবেন।

לא נמצאו הערות


News Card Generator