close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি’র দায়িত্ব পালন..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিএনসিসি সদস্যরা শৃঙ্খলা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করেন।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনসিসি সদস্যরা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। পোস্টাল ব্যালট গণনার মতো স্পর্শকাতর প্রক্রিয়ায় তাদের উপস্থিতি সার্বিক ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলে।

এই মহান দায়িত্ব পালনের অংশ হিসেবে বিএনসিসির অধীনস্থ ময়নামতি রেজিমেন্টের তত্ত্বাবধানে ১০টি জেলায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, বিএনসিসিও/পিইউও, সামরিক প্রশিক্ষক, ক্যাডেট এবং বেসামরিক কর্মচারীবৃন্দ দায়িত্ব পালন করেন। তারা নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা রক্ষা, নথিপত্র পরিবহন ও সংরক্ষণে সহায়তা এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিএনসিসি আবারও তাদের সক্ষমতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়ক শক্তি হিসেবে তাদের এ অংশগ্রহণ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

জাতীয় স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনে বিএনসিসি সদা প্রস্তুত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator