close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঘাটাইলে পারিবারিক কলহে বড় ভাই খুন

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
ঘাটাইল প্রতিনিধি

ঘাটাইলে পারিবারিক কলহে বড় ভাই খুন

টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শাহীন নিহত হয়েছেন।

জানা যায়, গত ৩০ জানুয়ারি সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে ছোট ভাই আলম লাঠি দিয়ে শাহীনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে শাহীন মারা যান।

নিহত শাহীন ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই আলম পলাতক রয়েছেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘাটাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator