ঘাটাইলে আল আমিন নূরানী শিক্ষক ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত..

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
ঘাটাইল প্রতিনিধি: মোঃ আশিকুর রহমান

টাঙ্গাইল জেলা আল আমিন নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা–২০২৬ এবং রিয়াজুল জান্নাহ মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান ঘাটাইলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ঘাটাইল কেন্দ্রীয় ঈদগা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন নূরানী ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, নূরানী শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতেই এই ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে রিয়াজুল জান্নাহ মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

ফাউন্ডেশনের স্লোগান—

“নূরানী শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান আমাদের অঙ্গীকার”—এই আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও এমন শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Inga kommentarer hittades


News Card Generator