দূর্গম পাহাড়ে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ৫৪ বিজিবি অধিনায়ক..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড (৫৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার দূর্গম পাহাড়ি অঞ্চলের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন ব্যাটালিয়ন ..



রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী সাজেক ও বংগলতলী ইউনিয়নের আওতাধীন মোট ০৬টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, সবাই যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। একই সঙ্গে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামো ও পরিবেশ, তাছাড়া ভোটগ্রহণের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি ভোটার ও স্থানীয় জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


বাটালিয়ন অধিনায়কের এই পরিদর্শনকে স্থানীয় প্রশাসন ও ভোট কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তারা জানান, দূর্গম ও পাহাড়ি এলাকায় ভোটারদের নিরাপদ ও স্বচ্ছ ভোট প্রদানের জন্য বিজিবি সদস্যদের সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়।


স্থানীয়রা এ ধরনের সরেজমিন পরিদর্শনকে প্রশংসা করে বলেন, এটি ভোটারদের মধ্যে স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনের প্রতি আস্থা বৃদ্ধি করবে। একই সঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে উৎসাহ দেবে।

Nessun commento trovato


News Card Generator