দীঘিনালা আস্থা ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা 

Md sohel Rana avatar   
Md sohel Rana
****

মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি)
যুবরাই শক্তি, যুবরাই পরে দেশ পরিবর্তন করতে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার(১৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা তৃনমুল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আস্থা প্রকল্পের দিঘীনালা উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপ আয়োজনে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ হল রুম সমন্বয় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা ইয়ুথ গ্রুপের আহবায়ক মো হাসান মোর্শেদ রিফাত। ফিল্ড এসোসিয়েট সোনিয়া দাশ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরূপণ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি ও  খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য সাংবাদিক মো সোহেল রানা। এতে গত ত্রয়োমাসিক ইয়ুথ কর্মকান্ড সমূহ নিয়ে আলোচনা করা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator