close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চৌগাছায় কৃষকের বিচলীর গাদায় আগুন, ৫০ হাজার টাকার ক্ষতি

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় কৃষকের বিচলীর গাদায় আগুন, ৫০ হাজার টাকার ক্ষতি

যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে এক কৃষকের বিচলীর গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের আন্দারকোটা গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মন্টু মিয়া (৫০) ওই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আন্দারকোটা গ্রামে মন্টু মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে থাকা বিচলীর গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গাদায় থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের বিচলী পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
চৌগাছা ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বসতবাড়িতে ছড়াতে পারেনি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এটি নাশকতামূলক কোনো ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator