close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা ​..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চার ব্যক্তিকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কালিকাপুর ও চিওড়া ইউনিয়নে পৃথক অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।


​স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের একটি জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


​অন্যদিকে, চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় একই কায়দায় রাতের আঁধারে মাটি কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একইসাথে ৫০০ (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator