ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও বোরহানউদ্দিন থানার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৯ জুন) রাতে কাচিয়া ইউনিয়নের বৈদ্যর পোল বাজার মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল ইয়াবাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তি উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার বাসিন্দা মোঃ আক্তার (২৮)। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।