মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া বাজার এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক অজ্ঞাতনামা নারী দুর্ঘটনার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটার পর এলাকাবাসীর সহযোগিতায় মোল্লাপাড়া ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করেন। পরে তার প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করে বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস আহত নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করায় মোল্লাপাড়া ছাত্রদলের নেতাকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে আহত নারীর পরিচয় শনাক্ত এবং তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।