মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে বোচাগঞ্জ ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন তার বড় ভাই। এ হত্যাকান্ডের ঘটনায় টিকটকার সাবেক স্ত্রীকে আটক করেছে পুলিশ। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রামদাসপাড়া স্থানে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৪৫)হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে ৫ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় এটি জাহার দায়ের করেন নিহতের বড় ভাই মোঃ মাহফুজুর রহমান। বোচাগঞ্জ থানায় দায়ের কৃত এজাহার সূত্রে জানা যায়।পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন ভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। এজাহারে উল্লেখ করা হয়,গত ১৪ জুন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রামদাসপাড়ায় ডিএন অটো রাইস মিলের অফিসে গিয়ে অভিযুক্তরা মোস্তাফিজুর রহমানের কাছে অর্থ দাবি করে।তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম ও পায়ের রগ কেটে দেয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উ'দ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এবং তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন এবং দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় মোসাঃ শিল্পী আক্তার,নাহিদ হাসান,জিম সরকার,শাহিরুল ইসলাম ও মনোয়ার হোসেনকে আসামি করে এটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই।বাদি দাবি করে বলেন,পূর্ব'পরিকল্পিত ও নির্মম ভাবে হামলা চালিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন আহারে পুরুষ পছন্দের নারী ভাগ্যে বাড়ি,আর ভাগ্যে গাড়ি,সবকিছু পূরণ পাওয়ার পরেও স্বামীর জীবন নিলো কাড়ি কাল ডাইনি এ নারী। এ হত্যাকান্ডের জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃ'ষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান পরিবার ও এলাকাবাসী
।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।