বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট..
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট..
****

 

 

দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি বিষ্ণু মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে উপজেলার বাসুদেবপুর (বেলডাঙ্গী) এলাকায় অবস্থিত বাসুদেবপুর বিষ্ণু মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

 

মন্দিরের পুরোহিত ডকুরু দেব শর্ম্মা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রায় ১ ভরি সোনা, ১০–১৫ ভরি রূপা, একটি কাঁসি, একটি ঘড়ি, একটি কাসার বাটি এবং অন্যান্য মূল্যবান পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator