শ্যামনগরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ..
শ্যামনগরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ..
****

শ্যামনগরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

 শ্যামনগর(সাতক্ষীরা)  প্রতিনিধিঃ সাতক্ষীরার  শ্যামনগরে ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় বাদঘাটায় ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শিশু রামিসার মতো নিষ্পাপ একটি শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো জাতির জন্য লজ্জাজনক।  এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আদনান মুত্তাকী বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রতিবাদ নয়, সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগও জরুরি। আমরা চাই, এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনের অর্ধশতাধিক ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

ছবি- শ্যামনগরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ।  


মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator