মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বৈদ্যুতিক তারসহ ৩ জন চোরকে আটক করেছে।
পুলিশ জানায়, ৮ জুন অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্সসহ কচুয়া পৌরসভার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মাছিমনগর এলাকার মোঃ শাহীন (২৫) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার রুপসদী এলাকা থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ছিকুটিয়া এলাকার শাওন রায় শান্ত বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৪৫৪/৩৮০/৪১১ ধারায় রুজু করা হয়েছে।
অপরদিকে, এসআই নোমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া পৌরসভার করইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ মাহবুব হোসেন (১৯) ও রাকিব হোসেন (২১) নামে দুই যুবককে আটক করেন।
এ সময় তাদের হেফাজত থেকে ৩ কয়েল তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
এ ঘটনায় কড়ইয়া এলাকার মোঃ আলমগীর বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৩ আসামিকে মঙ্গলবার (৯ জুন) যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।