বিশ্বকাপের বছরখানেক কাউন্টডাউন শুরু, জায়গা নিশ্চিত ১৩ দলের..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বিশ্বকাপের বছরখানেক কাউন্টডাউন শুরু, জায়গা নিশ্চিত ১৩ দলের..
বিশ্বকাপের বছরখানেক কাউন্টডাউন শুরু, জায়গা নিশ্চিত ১৩ দলের..
সময়ের হিসেবে আর ঠিক ১ বছর পরেই শুরু হচ্ছে ২৩ তম ফুটবল বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে এইবারের আসর।..

বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকেই। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৫ দলের স্পটের জন্য ৬ মহাদেশের প্রায় ২০৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১০টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গতকাল কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল। বাছাইয়ের ১৬তম ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই অঞ্চল থেকে সবার আগে আর্জেন্টিনা নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ইকুয়েডর ও পেয়েছে বিশ্বকাপের টিকিট। ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে দেখা যাবে নিউজিল্যান্ডকে। 

এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৬ টি দল। দল গুলো হলো : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। যেখানে জর্ডান ও উজবেকিস্তান খেলবে তাদের ইতিহাসে প্রথমবারের মতো। 

২০৬ দলের মধ্যে বিশ্বকাপের টিকিটের দৌড় থেকে ছিটকে গেছে মোট ৬৮টি দল। এদের মধ্যে আছে কঙ্গো, গাম্বিয়া, সিচেলেস ও চাদের মতো দলগুলো। 

Walang nakitang komento


News Card Generator