‘বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে দেশে বহুমুখী চক্রান্ত চলছে’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে দেশে বহুমুখী চক্রান্ত চলছে’
‘বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে দেশে বহুমুখী চক্রান্ত চলছে’
দলটির কেন্দ্রীয় এই নেতা বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি চক্র হতাশায় ভুগছে।
তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণহত্যাসহ সকল অন্যায়ের বিচার করতে হবে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদার এক কনভেনশন হলে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শামছুর রহমান। নুরুল ইসলাম বুলবুল বলেন, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। গণ-অভ্যুত্থানের অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে জামায়াতে ইসলামী ও দেশপ্রেমিক নাগরিকরা তা প্রতিহত করবে। এসময় তিনি নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা করে তাদেরকে জাতীয় বীর উপাধি দেওয়ার দাবিও জানান। দলটির কেন্দ্রীয় এই নেতা বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি চক্র হতাশায় ভুগছে। তারা জামায়াত আমিরের বক্তব্যকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। জামায়াত আমিরের বক্তব্য উল্লেখ করে বুলবুল বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে দলীয়ভাবে যেসব অন্যায় করা হয়েছে তার কোনও প্রতিশোধ জামায়াত নেবে না এবং ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু জাতির সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে যেসকল অপরাধ করা হয়েছে, সেসকল অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। যেন বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। জামায়াত আমিরের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ যেন প্রতিশোধের আগুনে আইন নিজের হাতে তুলে না নেন তারই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, অতীতেও জামায়াতকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে কিন্তু জামায়াতের অগ্রযাত্রাকে রুদ্ধ করা যায়নি বর্তমানেও তারা সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে রুকন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরে রুকন সদস্যরা আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এককভাবে নির্বাচন করতে, সকল ইসলামী দলকে জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে এবং নির্বাচনে জাতীয় পার্টি ও বাম দল ব্যতীত অন্য দলগুলোর সঙ্গে প্রয়োজনে জোট করতে প্রস্তাব দেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Hiçbir yorum bulunamadı


News Card Generator