কালুখালীতে মাইক্রোবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: ২ বছরের শিশু নিহত, আহত ৫..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
কালুখালীতে মাইক্রোবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: ২ বছরের শিশু নিহত, আহত ৫..
কালুখালীতে মাইক্রোবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: ২ বছরের শিশু নিহত, আহত ৫..
****

নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শুক্রবার (১২ জুন) বিকেল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় সংলগ্ন কলেজ মোড় ইটভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আদভিক মাইক্রোবাসের (প্রাথমিক তথ্যে প্রাইভেটকার উল্লেখ থাকলেও এটি মাইক্রোবাস) যাত্রী ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতরা হলেন— ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জ্যোতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার সুভাষের ছেলে মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বাগলী বাজার এলাকার মো. সুয়াদ (৩৭), নেহেরীপাড়া এলাকার আলিমুদ্দিনের মেয়ে সেলিনা (৫০) এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিষকুটিয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসলাম মণ্ডল (৫০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস রাজবাড়ীর অভিমুখে যাচ্ছিল। অপরদিকে, রাজবাড়ী থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক পাংশার দিকে যাওয়ার পথে কলেজ মোড় ইটভাটা এলাকার সামনে পৌঁছালে উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গভীর পুকুরে ছিটকে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ইজিবাইকের চালক জানান, মাইক্রোবাসটি প্রথমে তার সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটির ওপর তুলে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন জ্যোতি খেতান, মহাদেব ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আহত জ্যোতি খেতান তাঁর বাবার বাড়ি জয়পুরহাট থেকে শ্বশুরবাড়ি ফরিদপুরের অম্বিকাপুরে ফিরছিলেন।

এদিকে দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং আহত তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনায় জড়িত যান দুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক থাকলেও এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

No comments found


News Card Generator