‘বিজয়ী’ ভিপি নুরকে অভিনন্দন জানিয়ে মামুনের পোস্ট

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।..

পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা চলাকালীন সময়েই তাকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে হাসান মামুন পরাজয় মেনে নিয়ে নুরকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘‘অভিনন্দন-ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।’’

সারাদেশের নির্বাচনী চিত্র এদিকে উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভোটার উপস্থিতি ও ইসি সচিবের বক্তব্য বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া নির্বাচন চলাকালীন পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু অভিযোগও উত্থাপন করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator