ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে তাদের ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজয়ী প্রার্থীদের তালিকা জামায়াতে ইসলামীর দাবি অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন:
১. পটুয়াখালী-২: মো. শফিকুল ইসলাম ২. চাঁপাইনবাবগঞ্জ-৩: মো. নূরুল ইসলাম ৩. কুষ্টিয়া-৩: মো. আমির হামজা ৪. কুমিল্লা-১১: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৫. চট্টগ্রাম-১৫: শাহজাহান চৌধুরী ৬. চট্টগ্রাম-১৬: মোহাম্মদ জহিরুল ইসলাম ৭. কুমিল্লা-৪: মো. আবুল হাসনাত ৮. রংপুর-৫: মো. গোলাম রব্বানী ৯. পাবনা-১: মোহাম্মদ নাজিবুর রহমান ১০. রংপুর-২: এ টি এম আজহারুল ইসলাম ১১. বাগেরহাট-২: শেখ মনজুরুল হক (রাহাদ) ১২. খুলনা-৬: মো. আবুল কালাম আজাদ ১৩. মৌলভীবাজার-১: মোহাম্মদ আমিনুল ইসলাম ১৪. ঢাকা-১২: মো. সাইফুল আলম ১৫. শেরপুর-১: মো. রাশেদুল ইসলাম রাশেদ ১৬. কুষ্টিয়া-২: মো. আব্দুল গফুর
সারাদেশের নির্বাচনী চিত্র সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলে। বর্তমানে ভোটগণনা চলছে এবং অনেক আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে।



















