বাঁশবাড়িয়া সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
বাঁশবাড়িয়া সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু..
বাঁশবাড়িয়া সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু..
বাঁশবাড়িয়া সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু
বাঁশবাড়িয়া সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে ক‌লেজ পড়ুয়া মো. মেহরাজ হোসেন (১৯) নামে এক তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেহরাজ চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের বাসিন্দা মোহাম্মদ মোশারফ আলীর একমাত্র ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১ মে) বিকেল প্রায় ৫টার দিকে। জানা যায়, সেদিন বিকেলে বন্ধু সাব্বির আরমানসহ কয়েকজন মিলে ঘুরতে যান বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একপর্যায়ে তারা সৈকতের পাশের ফেরিঘাট এলাকায় সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের সময় হঠাৎ সমুদ্রের তীব্র স্রোতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যেতে থাকেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। অনেক চেষ্টার পর সাব্বির আরমানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মেহরাজ হোসেন স্রোতের টানে তলিয়ে যান।
পরে স্থানীয়রা দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে মেহরাজকে উদ্ধার করেন। তবে তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সমুদ্রে ভেসে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No se encontraron comentarios


News Card Generator