বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন সীতাকুণ্ডের ড. মোঃ আলী আজগর..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন সীতাকুণ্ডের ড. মোঃ আলী আজগর..
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন সীতাকুণ্ডের ড. মোঃ আলী আজগর..
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন সীতাকুণ্ডের ড. মোঃ আলী আজগর..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন সীতাকুণ্ডের ড. মোঃ আলী আজগর

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) দেশের ভেটেরিনারি পেশার সর্বোচ্চ আইনগত ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ভেটেরিনারিয়ানদের পেশাগত দিকনির্দেশনা প্রদান, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা এবং নিবন্ধিত প্রাণিস্বাস্থ্যসেবা প্রদানকারীদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারের লক্ষ্য ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্প্রতি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নতুন পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী দেশের প্রতিটি বিভাগ থেকে একজন করে সদস্য নির্বাচিত হয়ে নতুন পরিষদে অন্তর্ভুক্ত হবেন।

এ প্রেক্ষাপটে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. মোঃ আলী আজগর। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সৈয়দপুর গ্রামের কৃতী সন্তান।

প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিবন্ধিত ভেটেরিনারিয়ানরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও দূরদর্শী প্রার্থীদের নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। এতে পেশার মর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভেটেরিনারি সেক্টরে গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে।

এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশে ও বিদেশে অবস্থানরত সকল বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সম্মানিত ভোটারদের আন্তরিক সমর্থন কামনা করছি। একই সঙ্গে গঠনমূলক পরামর্শ ও সমালোচনাকে স্বাগত জানাই, যা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আলী আজগর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য। তাঁর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নিবন্ধন নম্বর ২১৬৫ এবং ভোটার নম্বর ২১৫২।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator