সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক। এছাড়াও প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মণিরামপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।



















