জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরগুনা জেলা কার্যালয়ের উদ্যোগে, ভোক্তা অধিকার সংরক্ষণ অইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমতলী সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টায় আমতলী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: জামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমতলী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো: রিয়াজুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম (প্রমুখ) । মতবিনিময় সভায় ভোক্তা অদিকার সংরক্ষন আইন ,প্রয়োগ ও করণীয় নিয়ে আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরগুনা জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। মত বিনিময় সভায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন ।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Комментариев нет



















