close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে ভোক্তা অধিকারের মত বিনিময় সভা 

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা ।। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরগুনা জেলা কার্যালয়ের উদ্যোগে, ভোক্তা অধিকার সংরক্ষণ অইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমতলী সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টায় আমতলী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর  ডক্টর মো: জামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমতলী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো: রিয়াজুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম (প্রমুখ) । মতবিনিময় সভায় ভোক্তা অদিকার সংরক্ষন আইন ,প্রয়োগ ও করণীয় নিয়ে আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরগুনা জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। মত বিনিময় সভায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন ।
 
 
לא נמצאו הערות


News Card Generator