আবারও মা হতে চলেছেন বুবলী! সন্তান জন্ম দিতে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এশিয়া পোস্ট-এর একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, সন্তান জন্ম দেওয়ার জন্যই চলতি মাসে আমেরিকায় পাড়ি জমিয়েছেন এই চিত্রনায়িকা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।..

সংবাদপাঠিকা থেকে রুপালি পর্দায় নাম লেখানো জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে ঘিরে আবারও নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শাকিব খানের হাত ধরে সিনেমায় এসে প্রেমিকা থেকে ঘরণী হয়েছিলেন বুবলী। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পর সরাসরি লাইভে এসে নিজেকে শাকিব খানের স্ত্রী ও সন্তানের মা দাবি করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার সেই বুবলীকে ঘিরেই নতুন করে শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

গত কয়েক মাস ধরে চলচ্চিত্রের কাজ, ফটোশুট আর শোরুম উদ্বোধন নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছিলেন বুবলী। এর মাঝেই গুঞ্জন ওঠে, তিনি আবারও মা হতে চলেছেন। এশিয়া পোস্ট-এর একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, সন্তান জন্ম দেওয়ার জন্যই চলতি মাসে আমেরিকায় পাড়ি জমিয়েছেন এই চিত্রনায়িকা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি এই গুঞ্জনকে আরও উসকে দেয়। সেই অনুষ্ঠানে ঘাগরা পরিহিত অবস্থায় নৃত্য পরিবেশন করেন বুবলী। এ সময় উৎসুক ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের একটি বড় অংশ দাবি করতে শুরু করেন যে বুবলী অন্তঃসত্ত্বা। পরবর্তীতেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। তবে এ বিষয়ে বুবলী বরাবরের মতোই মুখে কুলুপ এঁটে আছেন।

বুবলীর এই আমেরিকা যাত্রা ভক্তদের মনে অতীত স্মৃতি ফিরিয়ে আনছে। ২০২০ সালে প্রথমবার মা হয়েছিলেন তিনি। সেবারও শাকিব খানের সঙ্গে তার অভিনীত 'বীর' সিনেমার কাজ শেষ করেই হুট করে আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি। সেসময় তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর চরম আকার ধারণ করলেও কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বুবলী। প্রায় দুই বছর পর তিনি তার সন্তানের খবর জনসমক্ষে আনেন।

পরবর্তীতে হুট করে দেশ ছাড়া প্রসঙ্গে বুবলী জানিয়েছিলেন, "২০১৯ সাল থেকেই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। যেহেতু কাজের চাপ ছিল না, তাই নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে অ্যাক্টিং ফর ফিল্ম ওয়ার্কশপের ওপর একটি কোর্স করতে আমেরিকায় গিয়েছিলাম।"

তবে এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে? অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে বুবলীর 'বেবি বাম্প'-এর পুরোনো ছবি প্রকাশ্যে আসার পর যেমন শোরগোল পড়েছিল, এবারও কি তেমন কোনো চমকের অপেক্ষায় আছেন ভক্তরা? আপাতত যুক্তরাষ্ট্রে বুবলীর এই অবস্থান নতুন করে জল্পনা-কল্পনার ডালপালা মেলতে শুরু করেছে।

Nessun commento trovato


News Card Generator