সিলেটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিলেটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
সিলেটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

****

সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

#সিলেট #রায়নগর #মৃতদেহউদ্ধার #ব্রেকিংনিউজ #বাংলাদেশ

Keine Kommentare gefunden


News Card Generator