ঢাকায় বিজেইউসির পরিচিতি সভায় নতুন কমিটির শপথ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
ঢাকায় বিজেইউসির পরিচিতি সভায় নতুন কমিটির শপথ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
ঢাকায় বিজেইউসির পরিচিতি সভায় নতুন কমিটির শপথ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের (বিজেইউসি) পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠানে নতুন কমিটির শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।..

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) সম্প্রতি ঢাকার মতিঝিলে একটি পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সভায় ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, কাজী ফারুক, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ (মিজাফ) সভাপতি সাঈদ মাহমুদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিজেইউসির বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভাইস-চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান কাজল, যুগ্ম-মহাসচিব রফিকুল হুদা বাবু, সায়েম ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, মোঃ জামাল হোসেন আলম, আসগর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক বসু প্রমুখ উল্লেখযোগ্য।

বিজেইউসির এই সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সদস্য হিসেবে আই নিউজ বিডি এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল মিঠু কে ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক এবং হাতিরঝিল থানার আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে আই নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

এই সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাংবাদিক সমাজে একটি বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংবাদিকতার উন্নয়নে বিজেইউসির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator