Juwel Hossain | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   En yeni videolar

Juwel Hossain
5 Views · 2 days ago

⁣সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আইনুল হকের ওপর হা/ম/লা/র স/ন্ত্রা/সী/দে/র দ্রুত গ্রে/প্তা/রে/র দাবি বিএনপি নেতা বাচ্চুর
.
#sirajganj #vpaynulhaque #rayganj

Juwel Hossain
4 Views · 5 days ago

⁣সিরাজগঞ্জের শিল্প ও অর্থনীতির ইতিহাসে ‘কওমী জুট মিল’ (বর্তমান জাতীয় জুট মিল) কেবল একটি কারখানা নয়, এটি স্থানীয় হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকার প্রতীক। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত পৌর এলাকার রায়পুরের ঐতিহ্যবাহী এই জুট মিলটি দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন অসংখ্য শ্রমিক, আর পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন এলাকার কৃষকরা।

তবে সেই নিস্তব্ধতা ও স্থবিরতা ভাঙতে শুরু করেছে। জুট মিলটি পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এবং সিরাজগঞ্জের শিল্প পুনরুজ্জীবনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আজ আলোর মুখ দেখতে যাচ্ছে।

জাতীয় জুট মিলের ১নং গেটের সামনে আয়োজিত বিভিন্ন মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু শুরু থেকেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং মিলটি পুনরায় চালুর সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছিলেন।

তৎকালীন মানববন্ধনে জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সমন্বয়ে শ্রমিকদের পক্ষে সুর চড়ান তিনি। সাইদুর রহমান বাচ্চু জোর দিয়ে বলেছিলেন, "পলিথিন নিষিদ্ধের পর বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে কওমী জুট মিল পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। সিরাজগঞ্জ একটি কৃষিভিত্তিক জেলা, এখানে প্রচুর পাট উৎপাদন হয়। মিলটি বন্ধ থাকায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের বকেয়া পরিশোধ ও কারখানাটি চালু করা এখন সময়ের দাবি।"

শ্রমিকদের এই দূরদিনে প্রথম থেকে শেষ পর্যন্ত শক্ত হাতে পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।

দীর্ঘ আন্দোলন ও প্রশাসনিক উদ্যোগের পর কওমী জুট মিলসকে কেন্দ্র করে সিরাজগঞ্জে শুরু হতে যাচ্ছে এক বিশাল অর্থনৈতিক বিপ্লব। জাতীয় জুট মিলসের ৭৫ একর জমিনের মধ্যে প্রায় ৩৮ একর জমি ইজারা পাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

প্রাণ-আরএফএল গ্রুপ এখানে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি বিশাল শিল্প কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। যেখানে প্রস্তুত করা হবে তৈরি পোশাক, হস্তশিল্প ও পাটজাত ব্যাগ, জুতা ও খেলনা, কাঁচামাল, প্যাকেজিং ও আধুনিক পণ্য সংরক্ষণাগার।

সাড়ে ৬ হাজার মানুষের কর্মসংস্থান ও বিশাল টার্নওভার
এই নতুন বিনিয়োগের ফলে সিরাজগঞ্জের স্থানীয় অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যা স্থানীয় বেকারত্ব দূর করতে বিশাল ভূমিকা রাখবে। নতুন এই কারখানা থেকে বছরে প্রায় ৬০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার বা লেনদেন অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। শিল্পায়নের এই নতুন সম্ভাবনা ও অর্থনৈতিক জাগরণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে জেলার সামগ্রিক শিল্পায়ন—প্রতিটি পদক্ষেপেই সাইদুর রহমান বাচ্চুর দূরদর্শী নেতৃত্ব সিরাজগঞ্জের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় নতুন মাত্রা যোগ করেছে। বন্ধ জুট মিলের জমিতে গড়ে ওঠা এই নতুন শিল্প অঞ্চল সিরাজগঞ্জকে দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা সবার।
.
#sirajganj #jutemills #bachchu

Juwel Hossain
0 Views · 24 days ago

⁣বগুড়ার আরডিএ-তে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত
.
#bogura | #rdasherpur | #mirzafokhrul

Juwel Hossain
7 Views · 1 month ago

⁣সিরাজগঞ্জে জুলাই বিপ্লবের স্মৃতিচারণে আবারো রাজপথে জুলাই যোদ্ধারা
.
#sirajganjsadar #36july #hasinaslastday

Juwel Hossain
3 Views · 1 month ago

⁣চার দশকের রাজপথ পেরিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন
.
#sirajganj | #bnp | #ranjon

Juwel Hossain
6 Views · 1 month ago

⁣সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ
.
#sirajganj | #mirzamuraduzzaman | #mirzafamily

Juwel Hossain
78 Views · 1 month ago

⁣‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, "বাংলাদেশ আবহমানকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সমাজে শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার পবিত্র দায়িত্ব।" উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশ প্রশাসন কেবল আইন-শৃঙ্খলা রক্ষার্থেই নয়, সমাজে সব ধর্মের মানুষের সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উগ্রবাদ ও গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

সমাবেশ শেষে বেলকুচি থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি’ বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বেলকুচি উপজেলার সহকারী কমিশনার ইশরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তারা সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে নিয়মিত এমন সম্প্রীতি সমাবেশের আয়োজনের তাগিদ দেন।

Juwel Hossain
7 Views · 2 months ago

⁣জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ

Juwel Hossain
4 Views · 2 months ago

⁣সিরাজগঞ্জে মা দ ক বি রো ধী ক্যাম্পেইনের সমাপনী
.
#sirajganj #bachchu #bnp

Juwel Hossain
5 Views · 2 months ago

⁣নম্বই মিনিটে যেভাবে মেসির পায়ে গোল হলো

Juwel Hossain
9 Views · 2 months ago

⁣সিরাজগঞ্জে পুলিশ ও সিভিল স্টাফদের মাঝে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ উপহার বিতরণ
.
#police | #sirajganj | #bd

Juwel Hossain
7 Views · 2 months ago

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার উভয় পক্ষের শুনানি শেষে তাঁর এই জামিন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট

Juwel Hossain
18 Views · 3 months ago

⁣সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন আবু সাইদ সুইট
.
#sirajganj #bnp #sweet

Juwel Hossain
33 Views · 4 months ago

⁣কৃষকের সাথে সরকার এবং রাষ্ট্রের এখন সরাসরি যোগাযোগ হবে: স্বাস্থ্যমন্ত্রী
.
#sirajganj | #drmuhit | #shahajadpur

Juwel Hossain
30 Views · 4 months ago

⁣মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
.
#arrestwarrant | #iqbalhasanmahmud | #amirhamza

Juwel Hossain
30 Views · 4 months ago

⁣মাসে পৌনে দুই কোটি শিশুর সুরক্ষায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মুহিত
.
#sirajganj | #tariquerahman | #healthminister

Juwel Hossain
21 Views · 4 months ago

⁣বগুড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.
#bogura | #tariquerahman | #bnp

Juwel Hossain
26 Views · 4 months ago

⁣দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
.
#bogura | #tariquerahman | #bnp

Juwel Hossain
26 Views · 4 months ago

⁣সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই মহল্লার সংঘর্ষে হরিলুট
.
#sirajganj | #sadarthana | #masumpur

Juwel Hossain
13 Views · 4 months ago

⁣অবহেলিতদের পাশে দাঁড়াতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রাশেদুল হাসান রঞ্জু
.
#sirajganj | #bnp | #ranjon

Daha fazla göster