Lainnya | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Lainnya
সিরাজগঞ্জের শিল্প ও অর্থনীতির ইতিহাসে ‘কওমী জুট মিল’ (বর্তমান জাতীয় জুট মিল) কেবল একটি কারখানা নয়, এটি স্থানীয় হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকার প্রতীক। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত পৌর এলাকার রায়পুরের ঐতিহ্যবাহী এই জুট মিলটি দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন অসংখ্য শ্রমিক, আর পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন এলাকার কৃষকরা।
তবে সেই নিস্তব্ধতা ও স্থবিরতা ভাঙতে শুরু করেছে। জুট মিলটি পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এবং সিরাজগঞ্জের শিল্প পুনরুজ্জীবনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আজ আলোর মুখ দেখতে যাচ্ছে।
জাতীয় জুট মিলের ১নং গেটের সামনে আয়োজিত বিভিন্ন মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু শুরু থেকেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং মিলটি পুনরায় চালুর সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছিলেন।
তৎকালীন মানববন্ধনে জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সমন্বয়ে শ্রমিকদের পক্ষে সুর চড়ান তিনি। সাইদুর রহমান বাচ্চু জোর দিয়ে বলেছিলেন, "পলিথিন নিষিদ্ধের পর বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে কওমী জুট মিল পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। সিরাজগঞ্জ একটি কৃষিভিত্তিক জেলা, এখানে প্রচুর পাট উৎপাদন হয়। মিলটি বন্ধ থাকায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের বকেয়া পরিশোধ ও কারখানাটি চালু করা এখন সময়ের দাবি।"
শ্রমিকদের এই দূরদিনে প্রথম থেকে শেষ পর্যন্ত শক্ত হাতে পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।
দীর্ঘ আন্দোলন ও প্রশাসনিক উদ্যোগের পর কওমী জুট মিলসকে কেন্দ্র করে সিরাজগঞ্জে শুরু হতে যাচ্ছে এক বিশাল অর্থনৈতিক বিপ্লব। জাতীয় জুট মিলসের ৭৫ একর জমিনের মধ্যে প্রায় ৩৮ একর জমি ইজারা পাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
প্রাণ-আরএফএল গ্রুপ এখানে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি বিশাল শিল্প কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। যেখানে প্রস্তুত করা হবে তৈরি পোশাক, হস্তশিল্প ও পাটজাত ব্যাগ, জুতা ও খেলনা, কাঁচামাল, প্যাকেজিং ও আধুনিক পণ্য সংরক্ষণাগার।
সাড়ে ৬ হাজার মানুষের কর্মসংস্থান ও বিশাল টার্নওভার
এই নতুন বিনিয়োগের ফলে সিরাজগঞ্জের স্থানীয় অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যা স্থানীয় বেকারত্ব দূর করতে বিশাল ভূমিকা রাখবে। নতুন এই কারখানা থেকে বছরে প্রায় ৬০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার বা লেনদেন অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। শিল্পায়নের এই নতুন সম্ভাবনা ও অর্থনৈতিক জাগরণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে জেলার সামগ্রিক শিল্পায়ন—প্রতিটি পদক্ষেপেই সাইদুর রহমান বাচ্চুর দূরদর্শী নেতৃত্ব সিরাজগঞ্জের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় নতুন মাত্রা যোগ করেছে। বন্ধ জুট মিলের জমিতে গড়ে ওঠা এই নতুন শিল্প অঞ্চল সিরাজগঞ্জকে দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা সবার।
.
#sirajganj #jutemills #bachchu
বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ আছর মরহুমের পরিবারের উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ,
জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শহিদ উন নবী সালামসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল করতে সিএনজি অটোরিকশা, প্যাডেল রিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন। তিনি তাদের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন এবং নিরাপদ ব্যবহারের নির্দেশনা দেন।
📌 মূল বিষয়সমূহ:
• জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা।
• আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য বাহন উপহার।
• শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেওয়া।
• নিরাপদ ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান।
📹 Source / Credit: PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর অভিযান: জব্দ হাজার হাজার কেজি মাছ ও অবৈধ ট্রলার
লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীকে সুদানের যুদ্ধে দেশটির সংশ্লিষ্টতা নিয়ে এক সুদানী ব্যক্তি প্রতিবাদ জানিয়েছেন। ভিডিওতে দেখা যায়, প্রতিবাদকারী সুদানী ব্যক্তি আরব আমিরাতের বিরুদ্ধে তার দেশের মানুষকে হত্যার অভিযোগ তুলছেন। জবাবে, শাসকের সঙ্গীর একজন বর্ণবাদী গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।
📌 মূল বিষয়সমূহ:
• লন্ডনে দুবাইয়ের শাসকের বিরুদ্ধে সুদানের যুদ্ধে দেশটির সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবাদ।
• প্রতিবাদকারী সুদানী ব্যক্তি আরব আমিরাতের বিরুদ্ধে তার দেশের মানুষকে হত্যার অভিযোগ তোলেন।
• ঘটনার সময় শাসকের সঙ্গীর বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে।
📹 Source / Credit: Middle East Eye
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
খরমপুর মাজার শরীফের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানে মুখরিত মেলা।
জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর মাজার শরীফে শুরু হয়েছে পবিত্র বার্ষিক ওরস মোবারক। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ভক্ত-আশেকানের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
সমবার (১০ আগস্ট ২০২৬) সকাল থেকেই খরমপুর মাজার শরীফে ভক্ত-আশেকানদের ব্যাপক সমাগম ঘটে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মাজার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা মাজার জিয়ারত, দোয়া ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।
ওরসকে ঘিরে মাজার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, খাবারের স্টল ও প্রয়োজনীয় সামগ্রীর পসরা বসেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে মাজার ও মেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওরস চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রব মাজার শরীফ পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা মাজার এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
, ওরস উপলক্ষে আগত ভক্ত-আশেকানদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মেলা ও মাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ওরসকে কেন্দ্র করে প্রতিবছরই খরমপুর মাজার শরীফে বিপুলসংখ্যক ভক্ত-আশেকানের সমাগম ঘটে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপস্থিতিতে মাজার এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
মৌলভীবাজার জেলার রাজনগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন জনাব এনামুল হক চৌধুরী। ১০আগস্ট (সোমবার) উপজেলা প্রেসক্লাব রাজনগর এর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়কালে রাজনগরবাসীর প্রতি এই বার্তা প্রদান করেন নবাগত ওসি।
তালমা ইউনিয়ন পরিষদের এই ঘটনা ঘটে
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।
📌 মূল বিষয়সমূহ:
• পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফল নিয়ে আশাবাদী।
• অনেকে ভালো ফল না হওয়ায় হতাশ।
• ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তারা কথা বলেছেন।
📹 Source / Credit: Eyenewsbd.com
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর নীতি ও পদক্ষেপ নিয়ে এক অভিভাবকের খোলামেলা মন্তব্য।
📌 মূল বিষয়সমূহ:
• অভিভাবকরা পরীক্ষার নিয়মকানুন নিয়ে চিন্তিত।
• শিক্ষামন্ত্রীর কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
• পরীক্ষার চাপ কমানোর দাবি অভিভাবকদের।
⏱️ মূল মুহূর্ত:
00:00 - ভিডিওর শুরু
📹 Source / Credit: Eyenewsbd.com
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ও তাদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।
📌 মূল বিষয়সমূহ:
• শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
• অনেকে প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশ।
• কিছু শিক্ষার্থী ভালো ফল করে আনন্দ প্রকাশ করেছে।
• ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেছে।
📹 Source / Credit: Eyenewsbd.com
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
বর্তমান শিক্ষাব্যবস্থার নানা দিক নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
📌 মূল বিষয়সমূহ:
• পরীক্ষার চাপ এবং সিলেবাসের জটিলতা নিয়ে অভিভাবকের উদ্বেগ।
• শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন।
• সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা।
📹 Source / Credit: Eyenewsbd.com
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
📹 Source / Credit: Facebook
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
ঢাকা আলিয়াতে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু ছাত্রদল,যুবদল এমনকি যুবদলের নয়ন পর্যন্ত ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।
আজ রবিবার, ০৯ আগস্ট ২০২৬ তারিখে, মহেশখালী, কক্সবাজারের মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য তাৎপর্যপূর্ণ।
📌 মূল বিষয়সমূহ:
• প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়িতে পৌঁছেছেন।
• রবিবার, ০৯ আগস্ট ২০২৬ তারিখে এই আগমন ঘটে।
• এই সফর মহেশখালী ও কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ।
📹 Source / Credit: PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র নেতা জনাব তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বসিত জনতার outpouring ভালোবাসা ও আন্তরিক অভিবাদন। এই ভিডিওটি সেই আবেগঘন মুহূর্তগুলোর প্রতিফলন।
📌 মূল বিষয়সমূহ:
• চট্টগ্রামে তারেক রহমানের উপস্থিতি জনমনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
• জনতা তাদের ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে তাকে স্বাগত জানায়।
• ভিডিওটি রাজনৈতিক দলের প্রতি সাধারণ মানুষের সমর্থন তুলে ধরে।
📹 Source / Credit: Bangladesh Nationalist Party-BNP
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.)-এর মাজার পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন।
📌 মূল বিষয়সমূহ:
• হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমিরের মাজার জিয়ারত করা হয়েছে।
• স্থানটি হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
• রবিবার, ৯ আগস্ট ২০২৬ তারিখে এই জিয়ারত অনুষ্ঠিত হয়।
📹 Source / Credit: Tarique Rahman
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টার থেকে নামার পরপরই উৎসুক জনতার ভিড়ে মিশে গেলেন, যা এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে।
📌 মূল বিষয়সমূহ:
• প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টার অবতরণের পর সরাসরি জনগণের কাছে ছুটে যান।
• জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উষ্ণ অভ্যর্থনা পরিলক্ষিত হয়।
• এই ঘটনা জনগণের সাথে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়।
📹 Source / Credit: Eyenewsbd.com
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
📹 Source / Credit: Facebook
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
📹 Source / Credit: Facebook
⚖ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।