টাঙ্গাইল ৩ ঘাটাইল হাস মার্কা প্রতীকের প্রার্থী আইনিন নাহার নিপা'র গণসংযোগ।
Shorts Skapa
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বিরলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্য, বিরল উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিরলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পরে এক আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
#জুলাই_শহিদ_দিবস #বিরল #১১_দলীয়_ঐক্য #দিনাজপুর
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে অবসান হলো দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থানীয় জনগণের উদ্যোগে এবং প্রশাসনের উপস্থিতিতে কেটে দেওয়া হয়েছে সড়ক, যাতে সহজেই নেমে যাচ্ছে ভেলামারি, বামনি ও ভেকির বিলের আটকে থাকা পানি
স্থানীয়রা জানান, রংপুর জেলা বিএনপির সম্মিলিত আহ্বায়ক সাইফুল ইসলামের ভিডিও বার্তা ও সক্রিয় ভূমিকার পর দ্রুত এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়
পানি নিষ্কাশনের এই উদ্যোগে এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতা দূর হয়েছে ফলে স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে
সড়ক কাটার এই উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
দীর্ঘদিন পর পানি নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় ভুক্তভোগী জনতা




