সর্ট ভিডিও
Korte broek Opprett
সেন্টমার্টিনে কেন রাতে থাকা যাবে না সেই বিষয়ে বললেন পরিবেশ উপদেষ্ঠা রেজোয়ানা ।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে সেন্টমার্টিনে রাতের বেলা থাকা যাবে না কারণ সেখানে অনিয়ন্ত্রিত পর্যটকের যাতায়াত, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, দূষণ এবং অসচেতন আচরণের কারণে দ্বীপের প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাল ধ্বংস হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দ্বীপের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই আদালত।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২২জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেছেন।
আদালতে অপরাধী মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল হাসেম জানান, অভিযুক্ত সাগর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত ছিল।মাদকাসক্ত ছেলে সাগর তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো।২০২২ সালের ২৪ আক্টোবর মা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে খুন করে সাগর।তার মামা ইউনুস মিয়া সাগরকে আসামি করে খুনের মামলা করেন।
বড় হয়ে সাকিব আল হাসানের মতো হতে চাই,,,,
#bangladesh cricket
#eyenews
#sports
যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে "স্মৃতি" তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মাকে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন "স্মৃতি"। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।


