Shorts Créer
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে র্যাব-১৩ এর বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গাইবান্ধা র্যাব -১৩ এর কোম্পানী কমান্ডার তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও প্রতিবন্ধকতাহীনতা এবং কোনো দুষ্কৃতকারী যাতে ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে এজন্য র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় জেলার ৫ টি আসনের ৬৭৫ টি ভোটকেন্দ্রে ১৪ টি টহল দল, ২ টি ষ্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ১ টি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে।
এছাড়াও র্যাবের মিডিয়া সেল সার্বক্ষনিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোনো ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
ফ্যাসিস্টমুক্ত চেম্বার তৈরির প্রত্যাশায় ভোটাররা- মির্জা মোস্তফা জামান
.
#চেম্বারঅবকমার্স | #সিরাজগঞ্জ | #নির্বাচন
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী, আমিনগঞ্জ, কানারবাজার ও কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার জনগণের দুঃখ লাঘবে বৈরাতীতে নির্মাণাধীন বাঁধের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫০০ জিও ব্যাগ প্রদান করা হয়। উক্ত জিও ব্যাগের সঠিক ব্যবস্থাপনা পরিদর্শনে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ- আদিতমারী) আসনের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ছাত্র-জনতার বাস্তব আশা-আকাঙ্খার স্বপ্ন পূরণের এক নিবেদিত উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান B.Sc AH, MS (BAU); PhD (RU)
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে আঁটকে রেখে ওই বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়া হয়েছে। এতে রাজি না হওয়ায় ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। কিন্তু পুলিশের তৎপরতায় তার কোন ইচ্ছাই পুরণ হয়নি অপহরণকারীর। অপহৃতকে উদ্ধারে ৯৯৯ ফোন দিলে পুলিশ অপহৃত বন্ধু শামীম হোসেন (২৬)কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুুক্ত অপর বন্ধু হুমায়ুন কবির (৩০)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে




