নেত্রকোনায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

Calção Crio

নেত্রকোনায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে হতদরিদ্রদের সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়া, বিরিশিরি শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই শতাধিক নারী -পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।


বক্তারা বলেন, বিজিডি কার্ডধারী, ডিপিএস গ্রাহক, মাতৃত্বভাতা ও এলাকার সাধারণ সঞ্চয়কারীদের ৩ শতাধিক মানুষের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।পরে হঠাৎ করেই ব্যাংক অফিস তালাবদ্ধ করে গা-ঢাকা দেন শাখার কর্মকর্তাসহ মাঠকর্মীরা।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী তাসলিমা আক্তার, কামরুন নাহার, মাসুদা খাতুন, হেলেনা আক্তার, আসমা খাতুন, রোকসানা, রুজিনা, সাহারা বেগম, শামছুর নাহার প্রমুখ।

ভুক্তভোগীদের দাবি, অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। তাদের টাকা ফেরত দিতে হবে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও টাকা উদ্ধারে সরকারের হস্তক্ষেপ চান তারা”

Bijoy Chandra Das

0

0

17

Bangladesh Air Force Museum

⁣Bangladesh Air Force Museum

Akm Kaysarul Alam

0

1

47

চাঁদপুরের কচুয়ায় ৩ নং বিতরণ ইউনিয়নে জামাত ইসলামীর নির্বাচনী জনসভা

কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নের জামাতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন এমপি প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী।

Shahadat Hossain Munsy

1

0

6

গাজার  ফিলিস্তিনে শহীদ ভাইদের জন্য গাজায় শহিদ ভাইদের জন্য মানববন্ধন শেষে দোয়ার ব্যবস্থা

আমিনবাজার ছাত্র সমাজের উদ্যোগে গাজা ইসরাইলি সৈন্যের আগ্রাসন বন্ধে একটি প্রতিবাদ মানবন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে তাদের জন্য দোয়া করা হয়।

Alamin hosen suvo

0

0

20

যশোরের অভয়নগর গ্রামে অগ্নিকাণ্ড ও লুটপাটের শিকার: শিউলি রানী বিশ্বাস।

⁣যশোর অভয়নগরের সুন্দলি ইউনিয়নের মশিহাটে গ্রামে বিএনপি'র কৃষক দল নেতা হত্যার ঘটনা কে কেন্দ্র কর
⁣ভুক্তভোগীর স্বামী বিষ্ণুপদ বিশ্বাস একজন প্যারালাইজড রোগী এবং তাঁর দুই(২) সন্তান, ছোট ছেলেটি প্রথম শ্রেণীতে অধ্যয়নরত আর এক মেয়ে সে যশোর একটি কলেজে বাংলা বিভাগে (২২-২৩) ২য় বর্ষে অধ্যয়নরত।

সুভাষ মজুমদার

0

0

312

দিনাজপুরের খানসামায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! অটোরিকশা চালক নিহত, গুরুতর আহত ৪

দিনাজপুরের খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকালে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈদেশি নারায়ন চন্দ্র রায়

0

0

1