নেত্রকোনায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

Shorts Créer

নেত্রকোনায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে হতদরিদ্রদের সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়া, বিরিশিরি শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই শতাধিক নারী -পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।


বক্তারা বলেন, বিজিডি কার্ডধারী, ডিপিএস গ্রাহক, মাতৃত্বভাতা ও এলাকার সাধারণ সঞ্চয়কারীদের ৩ শতাধিক মানুষের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।পরে হঠাৎ করেই ব্যাংক অফিস তালাবদ্ধ করে গা-ঢাকা দেন শাখার কর্মকর্তাসহ মাঠকর্মীরা।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী তাসলিমা আক্তার, কামরুন নাহার, মাসুদা খাতুন, হেলেনা আক্তার, আসমা খাতুন, রোকসানা, রুজিনা, সাহারা বেগম, শামছুর নাহার প্রমুখ।

ভুক্তভোগীদের দাবি, অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। তাদের টাকা ফেরত দিতে হবে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও টাকা উদ্ধারে সরকারের হস্তক্ষেপ চান তারা”

Bijoy Chandra Das

0

0

17

আর্জেন্টিনার জয়ে দর্শকদের উন্মাদনা

এক নাটকে জয় আজ আর্জেন্টিনার মিশরের বিরুদ্ধে

মো: সৈকত হাসান, ফরিদপুর

0

0

4

কুতুবদিয়া ঘুরে গেলেন শিক্ষা উপদেষ্টা

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

কুতুবদিয়া উপজেলায় দিনব্যাপী শিক্ষা
কার্যক্রম ও পর্যটন স্পট পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকালে তিনি কুতুবদিয়ায় পৌঁছে দেশসেরা উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি কৈয়ারবিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়
এবং পূর্বধুরুং
সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শন করেন। শ্রেণিকক্ষ ঘুরে তিনি
পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন,

“প্রত্যন্ত অঞ্চল হিসেবে সার্বিকভাবে
স্কুলগুলোর পরিবেশ ভালো লেগেছে। সবকিছু সুন্দরভাবে সাজানো-গোছানো। তবে লেখাপড়ার
দিক দিয়ে তারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। হেডমাস্টারদের বলেছি—যেভাবে
খেলাধুলায় এগোচ্ছে, ঠিক সেভাবেই পড়াশোনাতেও এগোতে হবে।”

Nazrul Islam

0

0

12

বড় হয়ে সাকিব আল হাসানের মতো হতে চাই,,,

বড় হয়ে সাকিব আল হাসানের মতো হতে চাই,,,,
#bangladesh cricket
#eyenews
#sports

Zihan hasan Ramim

0

1

15

জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠান শেষে   উত্তরাঞ্চলের

⁣জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠান শেষে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিশ আলম

Abdus Sattar

0

0

11

জানাযায় ইমামতির পূর্ব মুহূর্তে যা বলেছেন জামায়াত নেতা

চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্টি সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান বুধবার(২৪ সেপ্টেম্বর) উত্তর রাঙ্গুনিয়া সোনারগাঁও একটি জানায় ইমামতি করেন এবং মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন

Muhammad Moin Uddin

0

0

4