নেত্রকোনায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন
شلوار کوتاه ایجاد کردن
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে হতদরিদ্রদের সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়া, বিরিশিরি শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই শতাধিক নারী -পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, বিজিডি কার্ডধারী, ডিপিএস গ্রাহক, মাতৃত্বভাতা ও এলাকার সাধারণ সঞ্চয়কারীদের ৩ শতাধিক মানুষের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।পরে হঠাৎ করেই ব্যাংক অফিস তালাবদ্ধ করে গা-ঢাকা দেন শাখার কর্মকর্তাসহ মাঠকর্মীরা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী তাসলিমা আক্তার, কামরুন নাহার, মাসুদা খাতুন, হেলেনা আক্তার, আসমা খাতুন, রোকসানা, রুজিনা, সাহারা বেগম, শামছুর নাহার প্রমুখ।
ভুক্তভোগীদের দাবি, অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। তাদের টাকা ফেরত দিতে হবে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও টাকা উদ্ধারে সরকারের হস্তক্ষেপ চান তারা”
ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান: গণধোলাই খেল দুই মাদকসেবী🚨
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দনগর গ্রামে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সচেতন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মাদক সেবন ও সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় অতিষ্ঠ হয়ে দুই মাদকসেবীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে ক্ষুব্ধ স্থানীয় জনতা।
🔥মাদকমুক্ত সমাজ গড়তে এখন গ্রামের সাধারণ মানুষ নিজেই সোচ্চার। এলাকাবাসীর স্পষ্ট বার্তা—গ্রামে কোনোভাবেই মাদকের অভয়ারণ্য তৈরি হতে দেওয়া হবে না।
#ফরিদগঞ্জ #চাঁদপুর #মাদকমুক্ত_সমাজ #অপরাধ_সংবাদ #খবর #journalism




