মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক
Calção Crio
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ। বোটদ্বয়কে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করে। তল্লাশি চালিয়ে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে চোরাকারবারি চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী তৎপরতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আনন্দমোহন কলেজে লিফট দুর্ঘটনা 🔴 | New Lift Fell Down Just After Opening | Mymensingh Breaking News
📢 ময়মনসিংহের আনন্দমোহন কলেজের নতুন ১০ তলা ভবনের লিফট উদ্বোধনের মাত্র ক'দিনের মধ্যেই ছিঁড়ে পড়ে যায়! আজ ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুরে ঘটে এই দুর্ঘটনা। লিফটে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন, তবে বড় ধরণের ক্ষতি থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন সবাই।
দর্শকের প্রশ্ন — নতুন ভবন, নতুন লিফট, তা সত্ত্বেও এমন ভয়াবহ দুর্ঘটনা কিভাবে সম্ভব?
👉 ঘটনাস্থল, সময়, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং পরবর্তী ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।
📌 For English Viewers:
A newly installed lift at Ananda Mohan College, Mymensingh fell down just days after inauguration. Several students were injured, but no fatalities were reported. Full report in the video.
🔔 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিউজটি শেয়ার করুন যেন সবাই সতর্ক থাকে।
📍 বিস্তারিত পড়ুন ও দেখুন এই ভিডিওতে।
Cover Topic -
আনন্দমোহন কলেজ লিফট দুর্ঘটনা,
Ananda Mohan College lift accident,
Mymensingh news today,
College lift fell down,
Bangladesh breaking news,
Lift accident 2025,
New building accident Bangladesh,
Anandamohan college news,
বাংলাদেশে কলেজ দুর্ঘটনা,
New lift fall Mymensingh,
student injured lift accident,
আনন্দমোহন কলেজ সংবাদ,
education campus news BD,
Info Today Bangla,
#infotoday




