মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

Kurze Hose Erstellen

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

⁣দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ। বোটদ্বয়কে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করে। তল্লাশি চালিয়ে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে চোরাকারবারি চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী তৎপরতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Nazrul Islam

0

0

9

ঈদের বাজেট ৪ ৫ লাখ টাকা

⁣ঈদের বাজেট ৪ ৫ লাখ টাকা #eidspecial #eidmarket

Akm Kaysarul Alam

0

3

39

স্বেচ্ছাসেবকদের তীব্র প্রতিবাদে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন ছাত্রদল ও বিএনপির নেতা | Milestone

⁣স্বেচ্ছাসেবকদের তীব্র প্রতিবাদে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন ছাত্রদল ও বিএনপির নেতা | Milestone

ভিডিওতে নামটি ভুল হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশোধন করে নামটি হবে “শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি”। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। আপনাদের সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।

হাসপাতালে ছাত্রদল-বিএনপি নেতাদের বিতর্কিত ঘটনা! রাকিবুল ইসলাম রাকিব, রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বেচ্ছাসেবকদের প্রতিবাদের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য। এই Breaking News-এর বিস্তারিত জানতে পোস্টটি শেয়ার করুন। #bnpnews #chhatradal #politicalcontroversy

Dhaka Plane Crash 2025,
Bangladesh Air Force Crash,
উত্তরা খবর,
বিমান বাহিনী দুর্ঘটনা,
Milestone School Tragedy,
বাংলাদেশ খবর,
Uttara Plane Crash,
দিয়াবাড়ি খবর,
Bangla News,
শোকাবহ ঘটনা,
ছাত্রদল,
বিএনপি,
হাসপাতাল ঘটনা,

পুলক শেখ

0

0

992

যাত্রীবাহী রিক্সায় ভাড়ী পন্য উত্তোলন

⁣যাত্রীবাহী রিক্সায় ভাড়ী পন্য উত্তোলন

Akm Kaysarul Alam

0

1

22

একুশে বই ও লোকজ মেলা ২০২৫ #boimela #boimela2025

⁣একুশে বই ও লোকজ মেলা ২০২৫ #boimela #boimela2025

Akm Kaysarul Alam

0

1

23

ফেরি ডুবির ঘটনা ঘটলো পাটুরিয়া ঘাটে