মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক
Shorts Lumikha
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ। বোটদ্বয়কে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করে। তল্লাশি চালিয়ে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে চোরাকারবারি চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী তৎপরতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাহুবল নবীগঞ্জের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বাহুবল উপজেলা বিএনপির
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল হত এনামের নেতৃত্বে তাৎক্ষণিক স্হানীয় মিরপুর বাজারে বাহুবল উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল।
এতে উপস্থিত ছিলেন ৬ নং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মুতাব্বির হুসেন, সহ-সভাপতি শাহ্ আলম
সহ-সাংগঠনিক সম্পাদক, জাহির মিয়া সাবেক,সভাপতি সালাউদ্দিন ফজল, আহাদ, কদর আলী, মুতাব্বির হুসেন, দরবেশ, বিল্লাত, এখলাস, ছালেক, হাফিজ, আব্দুল আলী, সাহেদ,
৭নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাহেদ মিয়া, শরীফ
এনামুল হক টিসি,রাসেল, জসিম
দক্ষিণ যুবদল যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম
বাবলু মিয়া, সাদ্দাম, রুবেল মিয়া,
বাহুবল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব
স্বপন তালুকদার,
বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকির আলম শাকিব
সিনিয়র সদস্য রুমান আহমেদ
যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম
মাহবুব, মুসা, অনিক, তামিম, রাকিব, তারেক, সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
৬নং মিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
৬নং মিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
প্রাইভেট কার VS টেসলা রিক্সা ভয়াবহ সড়ক দুর্ঘটনা 🚨 | Road accident
📅 আজ ৩ আগস্ট ২০২৫, 🕛 দুপুর ১২ ঘটিকায় ময়মনসিংহের ভালুকায় ঘটেছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মেজর ভিটা বাজার সংলগ্ন গফরগাঁও রোডে একটি বেপরোয়া অটো রিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন যাত্রী।
অটো রিকশার মত অনিরাপদ, বেপরোয়া ও অযোগ্য চালকদের দ্বারা নিয়ন্ত্রিত বাহন দিনকে দিন হুমকির পরিণত হচ্ছে।
⚠ এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং সাবধান থাকুন।
Cover Topic -
ভালুকা দুর্ঘটনা, ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটো রিকশা দুর্ঘটনা, today accident Bhaluka, road accident Bangladesh, reckless auto rickshaw, bhaluka news today, news report bangladesh, Vhaluka auto rickshaw, auto rickshaw crash, Bhaluka update, breaking news bangla, Info Today Bangla, Info Today,
#infotodaybangla #infotoday #ভালুকা #সড়কদুর্ঘটনা #accidentnews #autorickshawcrash #bhalukaaccident #breakingnewsbd #roadsafety #বাংলাদেশসংবাদ #recklessdriving #ভয়াবহদুর্ঘটনা
নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাছিম
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাছিম। পরবর্তীতে ভিটিআরটি সদস্যবৃন্দ বন্য প্রাণি সংরক্ষণে বিরল প্রজাতির কাছিমটি সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে ছেড়ে দেওয়া হয়।




