কুতুবদিয়ায় পাঁচ দিনব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর
निकर सृजन करना
কুতুবদিয়ায় পাঁচ দিনব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম–২০২৫ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
এমডিভি সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন ও এনটিভির অনলাইন প্রতিনিধি আবুল কাশেম।
এসময় লেমশীখালী ইউপি চেয়ারম্যান আখতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোঃ মুজাম্মেল হক, সাংবাদিক নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন কুতুবদিয়ার সব ইউনিয়নে জলাতঙ্ক প্রতিরোধে সকল কুকুরকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।
পূর্ব থেকে পশ্চিম স্লোগানে শুধু ফি লি স্তি ন
পূর্ব থেকে পশ্চিম স্লোগানে শুধু ফি লি স্তি ন #ফিলিস্তিন #ইসরাইল #ইসরায়েল
ডিবি পরিচয়ে গরুর ব্যবসায়ির ৫ লক্ষ্য টাকা ছিনতাই
সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পরিচয়ে গরু ব্যাবসয়ীর কাছ থেকে ৫ লক্ষ্য টাকা ছিনতাই
মণিরামপুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা আইন ০৪ এবং ১৫ ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেনকে (২০) অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
বৃহস্পতিবার (১লা জানুঃ) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রধান সড়কের পার্শ্ববর্তী লাউড়ী পল্লীবিদ্যুৎতের পাওয়ার সাবস্টেশনের গা ঘেঁষে কামরুল ইসলামের জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।এ সময় স্কো মিটারের একটি ব্যাটারী সেট জব্দ করা হয়।
কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।
চাঁদপুরের কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চাঁদপুর কচুয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের সাথে কথা বলছেন কচুয়া থানা ওসি আজিজুল ইসলাম।
বিএনপি জনসভায় ‘বেগমিয়া লুক’–এ ছোট্ট শিশু ভাইরাল
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে বিএনপির আয়োজিত বিশাল জনসভায় দেখা গেল এক ব্যতিক্রমী মুহূর্ত। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির সমর্থনে আয়োজিত এ জনসভায় একটি ছোট্ট শিশু “বেগমিয়া লুক” বা “খালেদা জিয়া স্টাইল”–এ উপস্থিত হয়ে সবার দৃষ্টি কাড়ে।
পুরো ভিডিওটি দেখুন…
'Eye News BD' ऐप





