কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Kratke hlače Stvoriti
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজয় দিবসের র্যালির নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বিজয় দিবসের র্যালির নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রেজওয়ান উল্লাহঃ
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি র্যালিকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, বিজয় দিবস উদযাপনের নামে আয়োজিত ওই র্যালিতে দলীয় প্রতীক, স্লোগান ও নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম লক্ষ্য করা যায়, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দিবসের মতো পবিত্র আয়োজনকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করা গণতান্ত্রিক শিষ্টাচার ও নির্বাচনী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভীষণ কান্না পাচ্ছে পরীমনির, কারণ জানালেন নিজেই
ভীষণ কান্না পাচ্ছে পরীমনির, কারণ জানালেন নিজেই
https://ekhon.tv/recent
বান্দরবান সদরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসন
বান্দরবান সদর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মধ্যরাতে জেলা প্রশাসনের চাল,ডাল,চিড়া,বিস্কুট অন্যান্য শুকনো খাবার সহ রান্না করা খাবার তাৎক্ষণিক বিতরণ বিতরণ
এই সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপস্হিত ছিলেন
স্হান -বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়
একইসঙ্গে মেডিকেল ও ঢাবি অ্যাডমিশন প্রস্তুতি
একইসঙ্গে মেডিকেল ও ঢাবি অ্যাডমিশন প্রস্তুতি
Aplikacija „Eye News BD”




