কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন

السراويل القصيرة خلق

কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন

⁣‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন


‎


‎কুতুবদিয়া প্রতিনিধি:


‎


‎কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


‎


‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


‎


‎এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।


‎


‎সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।


‎


‎এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।


‎

Nazrul Islam

0

0

4

অবাক কান্ড প্রতিভা

অবাক কান্ড! 😲 প্রতিভার এক ভিন্ন রূপ—বানরের মতো মানুষের পথ চলা! 🐒👣
এমন অদ্ভুত ঘটনা দেখে যে কেউ অবাক হয়ে যাবে।
Amazing talent! Unbelievable walking style like a monkey! 🐵 A rare human skill that surprises everyone.
Don’t miss this entertaining and shocking moment!

Md Hamidul Islam

0

1

20

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে  বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ

Akm Kaysarul Alam

0

1

27

আমার মা | Pori Moni

⁣আমার মা | Pori Moni

Abdulmalek

0

0

45

লালপুরে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ২ জন আটক, ট্রাক্টর জব্দ

নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে জমি থেকে ভরাট বালি উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Estiak Ahmed Shihab

0

0

3

বড়াইগ্রামের জোনাইল বাজারে এভাবেই ছায়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত

⁣বড়াইগ্রামের জোনাইল বাজারে এভাবেই ছায়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত

Belhaj Badhon

0

1

7,356