inbound8614496912267032724
Kratke hlače Stvoriti
হাতপাখা গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। কিন্তু এখন আগের মতো খুব একটা দেখা যায় না হাতপাখা তৈরির কারিগর। আধুনিকতার ছোঁয়ায় বৈদ্যুতিক ফ্যান, এয়ার কন্ডিশনারসহ নানা ধরনের প্লাস্টিক ও ফাইবারের তৈরি হাতপাখার একচ্ছত্র আধিপত্যের কারণে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রচন্ড গরমে এক সময়ের দেহমনে শান্তির পরশ বোলানো বাংলার ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখা। by Mahamud Mithu I#short #shorts, #news, #newsupdate,#bd,#bagladesh,#bangla
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে অবসান হলো দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থানীয় জনগণের উদ্যোগে এবং প্রশাসনের উপস্থিতিতে কেটে দেওয়া হয়েছে সড়ক, যাতে সহজেই নেমে যাচ্ছে ভেলামারি, বামনি ও ভেকির বিলের আটকে থাকা পানি
স্থানীয়রা জানান, রংপুর জেলা বিএনপির সম্মিলিত আহ্বায়ক সাইফুল ইসলামের ভিডিও বার্তা ও সক্রিয় ভূমিকার পর দ্রুত এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়
পানি নিষ্কাশনের এই উদ্যোগে এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতা দূর হয়েছে ফলে স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে
সড়ক কাটার এই উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
দীর্ঘদিন পর পানি নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় ভুক্তভোগী জনতা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি,
১১ জুন ২০২৫:
কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার
ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহুল আলমকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশ টায় ধুরুং বাজার সড়কে স্থানীয় ব্যবসায়ী
ও জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার কয়েক শতাধিক
ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুরুং বাজার
ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আল আজাদ। সমাবেশে
বক্তারা বলেন, “ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে মারধর করার মত ঘটনা
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে
হবে।”
বক্তারা আরও জানান, যদি
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পরবর্তী
সময়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী
জানানো হয়, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।




