হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Kratke hlače Stvoriti

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
AK KAWSUR

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হবিগঞ্জ: স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১৯১৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল। এসমসয় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাংবাদিক ফজলুর রহমান, ডা.জিতু মিয়া, ব্যাংকার নোমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।

এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার একত্রিত হতে পেয়ে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন দ্বার তৈরি করছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল।

আলোচনা শেষে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানে হবিগঞ্জ নিত্য নিকেতন, নিত্যকুড়ি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল বলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুরসহ জমি বে-দখল হয়েছে তা খুবই দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য বিষয় হতে পারে না, জমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।

তারিখঃ ১১ জুন ২০২৫

AK KAWSUR

0

0

Udio

389

নূরানী চেহারা
Al Karim

নূরানী চেহারা

পাঠদানের সময় সংগ্রহ করা হয়

Al Karim

0

1

Udio

18

বাউফলে জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এর পথসভায়…
Hujaifa Islam

বাউফলে জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এর পথসভায়…

বাউফলে জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এর পথসভায় উপলক্ষে প্রভাষক নাইম সিকদার তারেকের পক্ষ থেকে মিছিল।

Hujaifa Islam

0

0

Udio

7

উপদেষ্টা আসিফ মাহমুদ
আই নিউজ বিডি ডেস্ক

উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ

আই নিউজ বিডি ডেস্ক

0

2

Udio

44

আই নিউজ বিডি
Abdullah Al Mamun

আই নিউজ বিডি

⁣আই নিউজ বিডি

Abdullah Al Mamun

0

0

Udio

7

বাজারে ভ্রাম্যমাণ আদালত
Nazrul Islam

বাজারে ভ্রাম্যমাণ আদালত

⁣বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ইফতারি তৈরির সময় হাতেনাতে পোকা পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে হোটেল মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Nazrul Islam

0

0

Udio

40