বরগুনায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ১,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ
Pantalones cortos crear
স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে। বুধবার শ্রাবণের বৃষ্টিস্নাত এক দুপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নির্মিত ক্রোক খাল পাড়ে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে পূবালী ব্যাংক পিএলসির অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ---
সিরাজগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গণনা
.
#sirajgonj | #chamber | #nirbachon
যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রোববার দিবাগত রাত গভীরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির নাম মো. জামাল সরদার (৪৫)। তাঁর কাছ থেকে ১৪টি ককটেল, একটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল সরদার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, জামাল সরদারের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।





